সজীবকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটফুটে চেহারার ছোট্ট শিশুটির নাম সজীব। বয়স মাত্র এক বছর দুই মাস। তার সারা শরীর ফুলে গেছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করে বলেছেন, ওর হূদযন্ত্রে ছিদ্রের সৃষ্টি হয়েছে এবং ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। সর্বশেষ তাকে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসার জন্য নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা হূদযন্ত্রের ছিদ্র বন্ধ ও ফুসফুস স্বাভাবিক করতে সজীবের শরীরে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। এ জন্য দুই লাখ টাকা প্রয়োজন। সজীবের বাবা মো. সাইফুল ইসলামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তিনি গাড়িচালকের সহকারী। দুই লাখ টাকা খরচ করার মতো সামর্থ্য তাঁর নেই। সমাজের বিত্তবান ব্যক্তিদের একটু সহায়তা পেলেই সুস্থ হয়ে উঠতে পারে সজীব। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হাসিনুর রহমান, হিসাব নম্বর ০০২০৫১০৪১, জনতা ব্যাংক, আবদুল গনি রোড শাখা, ঢাকা। প্রয়োজনে ০১৭৩০৩৩৫৩৬১ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।