সঞ্চয় সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সঞ্চয় অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার প্রতীক’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় সঞ্চয় সপ্তাহ পালিত হয়েছে। গত শনিবার দিবসটি পালন উপলক্ষে জেলা সঞ্চয় কার্যালয় থেকে সকাল নয়টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন এ শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সঞ্চয় কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার জনাব মিরাজ উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক আমজাদ হোসেন প্রমুখ।