সঞ্চৃতিফলক ‘আবেগ’ এর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গত বছরের ১১ জুলাই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে নির্মিত সঞ্চৃতিফলক ‘আবেগ’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে আবুতোরাব উচ্চবিদ্যালয়ের সামনে স্থাপিত ফলকটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।এরপর নিহতদের স্মরণে সঞ্চৃতিফলক প্রাঙ্গণে আলোচনা সভা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক আ. আ. ম. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহমঞ্চদ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন ও রেহানা আক্তার। এ ছাড়া আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, মায়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির আহমঞ্চদ নিজামী, নুরুল আনোয়ার, গোলাম সরওয়ার প্রমুখ বক্তব্য দেন। এর আগে আবুতোবার উচ্চবিদ্যালয়ের উদ্যোগে দুর্ঘটনায় নিহতদের সঞ্চরণে কোরআনখানি, মিলাদ মাহফিল ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রার্থনা করা হয়।গত বছরের ১১ জুলাই মিরসরাই স্টেডিয়াম থেকে ফুটবল খেলা দেখে মিনিট্রাকে উঠে বাসায় ফেরার পথে আবুতোরাব বড়তাকিয়া সড়কের সৈয়দ আলী এলাকায় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ৩৮ জন শিক্ষার্থীসহ ঘটনাস্থলেই ৩৯ জনের মৃত্যু হয়। পরে ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিক্ষার্থী মারা যায়। নিহতদের ৩৪ জনই আবুতোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।মিরসরাইয়ের ওই ট্র্যাজেডি সঞ্চরণে উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষের দিন কাল বুধবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থলে সঞ্চৃতিস্তম্ভ ‘অন্তিম’-এর ভিত্তিপ্রস্থর স্থাপন করার কথা। এরপর নিহতদের সঞ্চরণে আবুতোরাব উচ্চবিদ্যালয়ে হবে সঞ্চরণসভা।আবু সুফিয়ানের সঞ্চৃতি নিয়ে গুমরে কাঁদেন মা-বাবা: মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের একজন আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আবু সুফিয়ান ওরফে সুজন। তার সঞ্চৃতিচিহ্ন নিয়ে এখনো গুমরে কাঁদেন তার বাবা আবু রিদোয়ান ও মা মনজুরা বেগম। ছেলেকে হারিয়ে কর্মস্থল ওমানে ফিরে যাননি বাবা। গতকাল আবুতোরাব উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা প্রাঙ্গণে কথা হয় আবু রেদোয়ানের সঙ্গে। তিনি বলেন, সুফিয়ান খুব ভালো ছবি আঁকত। বিদ্যালয়ের একটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। পড়ালেখায়ও ছিল মেধাবী। পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল। ছেলের আঁকা ছবিগুলো বুকে চেপে ধরে এখনো তিনি কাঁদেন।রেদোয়ান বলেন, ‘প্রতিদিন ভোর হতেই সুফিয়ান ঘুম থেকে উঠে নামাজ পড়ত। নামাজ পড়ার সময় ওর কথা খুব মনে পড়ে। ওর মা এখনো পথ চেয়ে থাকে, সুফিয়ান কখন স্কুল থেকে বাড়ি ফিরবে। মা বলে ডাকবে।’ সুফিয়ানের বাবার মতোই ধ্রুবর মা সুপ্রীতি, এমরান হোসেনের বাবা আবুল কাশেমসহ উপস্থিত ছিলেন প্রায় সব নিহত শিক্ষার্থীর অভিভাবক। তাঁদের অনেকেই সঞ্চৃতিফলক আবেগ-এ হারানো মানিকদের ছবি দেখে কেঁদেছেন।