প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাফিক পুলিশের এক সদস্যের পরিবারকে তিন লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। গতকাল বুধবার নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান তাঁর কার্যালয়ে এই সঞ্চয়পত্র দেন। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, গত ১৭ মার্চ দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে নগরের কদমতলী ফ্লাইওভার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) আবু হানিফ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাঁর ছেলে বেলাল মাহমুদ ও স্ত্রী শরিফা বেগমের হাতে তিন লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়।