সঞ্জীবকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে স্মরণসভা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়। হৃদয়পুর নামের একটি সংগঠন ‘মনেরও ভেতরে মাঝি তোমার রাঙা নাও বাই’ নামের এই অনুষ্ঠান করে। শুরুতে আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য দেন রাজীব রাসেল। ‘হাতছানি দেয় বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অরূপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, বর্ষণ প্রমুখ অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর গাওয়া কয়েকটি গান পরিবেশন করেন। সবশেষে ঢাকার ‘কনসার্ট ফর ফাইটার্স’ সংগঠনটি গান পরিবেশন করে।