প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠ্যপুস্তক এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে সব শিক্ষার্থী দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ন্যূনতম ধারণা লাভ করতে পারে। পাশাপাশি দেশ ও জাতির সঠিক ইতিহাস শেখানোর মূল ভূমিকা পালন করতে হবে শিক্ষকদেরই।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শুক্রবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে সরকারি কলেজ ইতিহাস শিক্ষক পরিষদ আয়োজিত সেমিনারে এ কথা বলেন। ‘কলেজ পর্যায়ে ইতিহাস পঠন-পাঠন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপী ওই সেমিনারে পরিষদের সভাপতি ইতিহাসবিদ মুনতাসীর মামুন সভাপতিত্ব করেন।শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস আত্মস্থ করাতে না পারলে তারা দেশপ্রেমিক ও সাহসী হয়ে গড়ে উঠবে না। এ প্রসঙ্গে তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে স্বাধীনতার সঠিক ইতিহাস পুনঃস্থাপন করার কথা উল্লেখ করেন।