সঠিক ইতিহাসের চর্চা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা ও গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রামে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতে হলে সঠিক ইতিহাসের চর্চা করতে হবে। প্রতিটি সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।

গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী চট্টগ্রামের উদ্যোগে নগরের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, সহসভাপতি অধ্যাপক মেসবাহ কামাল, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সেকান্দর চৌধুরী, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

অনুষ্ঠানে ‘গণহত্যা ১৯৭১ চট্টগ্রাম’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী শহীদ কাদের। ইতিহাস সম্মিলনী চট্টগ্রামের আহ্বায়ক মুহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম কলেজের অধ্যাপক মুজিব রাহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন। উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান শাহীন, ইকবাল রুমী শাহসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মেলনে মুহাম্মদ শামসুল হককে সভাপতি ও মো. বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ইতিহাস সম্মিলনী চট্টগ্রামের ২০১৭-১৯ সালের জন্য ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।