সঠিক সময়ে না ছাড়ায় লঞ্চযাত্রীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় কর্মস্থলে ফিরতে গিয়ে ভোলার বিভিন্ন উপজেলার লঞ্চযাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়ায় এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করায় তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।ভোলা সদরের কালীবাড়ী সড়কের বাসিন্দা শফিকুল ইসলাম জানান, ঈদের পরের দিন থেকেই লঞ্চমালিকেরা নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়ছেন না। ভোলা পৌরসভার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়কের বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে গিয়েও তিনি লঞ্চ পাননি। তাই গতকাল বুধবার দুপুর একটায় তিনি লঞ্চঘাটে রওনা হয়েছেন।ভোলা সদর লঞ্চঘাট সূত্রে জানা গেছে, এই লঞ্চঘাট থেকে প্রতিদিন চারটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে লঞ্চগুলোর ঘাট ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ঈদের পরদিন থেকে এগুলো দুপুর দুইটা থেকে সাড়ে তিনটার মধ্যে ঘাট ছাড়ছে। এতে যাত্রীরা নির্ধারিত সময়ে ঘাটে এসে লঞ্চ না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে।ভোলার প্রধান লঞ্চঘাটে ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও পুলিশ নিযুক্ত থাকলেও উপজেলা সদরের লঞ্চঘাটগুলোতে ম্যাজিস্ট্রেট ও কোস্টগার্ড মোতায়েন করা হয়নি। এতে ঢাকা-দৌলতখান, ঢাকা-মনপুরা, ঢাকা-বোরহানউদ্দিন, ঢাকা-লালমোহন ও ঢাকা-চরফ্যাশন রুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ছে।লঞ্চ মালিক সমিতির সদস্য ও ভোলা পৌরসভার মেয়র গোলাম নবী আলমগীর বলেন, ‘আমরা নির্ধারিত সময়েই লঞ্চ ছাড়তে চাই। কিন্তু যাত্রী ভরে গেলেই ম্যাজিস্ট্রেট ও কোস্টগার্ডের সদস্যরা লঞ্চঘাট ছাড়তে বাধ্য করেন। এখানে আমাদের কিছুই করার থাকে না। এ জন্য এই রুটে আরও দুটি লঞ্চ নামোনো হয়েছে। তাই আগের নির্ধারিত সময় সাতটা-সাড়ে সাতটা মানা যাচ্ছে না।’জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, যাত্রী পূর্ণ হলেই লঞ্চ ছেড়ে দিতে হবে। নইলে লঞ্চমালিকেরা অতিরিক্ত যাত্রী ওঠাবেন। এতে লঞ্চ ডুবে যাওয়ার আশঙ্কা থাকে।