সঠিকভাবে আইন করার আহ্বান প্রধান বিচারপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংসদ সদস্যরা যখন আইন করবেন, তখন আইনগুলো যেন সঠিকভাবে হয়, যেন বিচার বিভাগের ওপর চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।
আজ বৃহস্পতিবার প্রথিতযশা আইনজীবী মাহমুদুল ইসলামের স্মরণসভায় প্রধান বিচারপতি সংসদ সদস্যদের প্রতি এ আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মাহমুদুল ইসলাম স্মরণসভা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা (সংসদ সদস্যরা) যখন ত্রুটিপূর্ণ কিছু আইন করেন, তখন কিন্তু আমাদের ওপর প্রেশার পড়ে যায়। প্রশাসনে যাঁরা আছেন, তাঁরা যেন তাঁদের যে পরিধি আছে, তার বাইরে হস্তক্ষেপ না করেন। এতে বিচার বিভাগের ওপর চাপ পড়ে যাবে।’