সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষের অপসারণ ও স্থায়ী শিক্ষক নিয়োগসহ নয় দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। জেলা প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা পৌনে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেন৷ শিক্ষার্থীদের অন্য দাবির মধ্যে রয়েছে নতুন বিভাগ চালু, প্রকৌশল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, সরকারি অর্থ বরাদ্দ, নিজস্ব পরিবহন, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, আবাসিক হলগুলোতে ইন্টারনেট সুবিধা দেওয়া ও ক্যাম্পাসে মসজিদ স্থাপন করা। ময়মনসিংহ অফিস