সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় শহরের পূর্ব সাপটানা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রুবিনা আক্তার (১৫) নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার সড়ক অবরোধ করা হয়। সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়-সংলগ্ন লালমনিরহাট-কুলাঘাট-ফুলবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে। সাড়ে তিন ঘণ্টার অবরোধ চলাকালে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে অবরোধকারীরা বেপরোয়া ট্রাকচালকের উপযুক্ত সাজা এবং নিহত রুবিনার পরিবারকে আর্থিক সহায়তার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রসচিব বরাবর স্মারকলিপি দেয়।