সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সরকার-সমর্থক প্রার্থীদের পক্ষে কারচুপির অভিযোগ এনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় তাঁরা সড়ক অবরোধ করেন। প্রায় পৌনে এক ঘণ্টা পর প্রতিপক্ষের লোকজন অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেন।