সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোবাস পোড়ানো মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ করেছে কার ও মাইক্রোবাস চালক কল্যাণ সমিতি। গতকাল রোববার সকালে শহরের শাপলা চত্বরে এক ঘণ্টাব্যাপী ওই সড়ক অবরোধ করা হয়। এতে কুড়িগ্রাম থেকে রংপুর, চিলমারী ও ভূরুঙ্গামারী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। গত ৫ নভেম্বর রাতে উলিপুরের আনন্দবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার গুজব ছড়িয়ে ঢাকা মেট্রো-চ-১৫-৫৫-৯৮ নম্বর মাইক্রোবাসটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। উলিপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।