প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম খান হেস্টিংসের বাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় গতকাল শুক্রবার বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ নারীরা। পরে থানার সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে স্লোগান দেন। লিখিত অভিযোগ গ্রহণ করলে বিক্ষোভকারীরা প্রায় আধা ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শহিদুল ইসলামের স্ত্রীর দেওয়া লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।