সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিদ্ধার্থ সাহার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে গতকাল ছাত্রলীগ সান্তাহার শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। ছাত্রলীগ নেতাদের অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাতে সিদ্ধার্থ সাহা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফিকুর রহমানসহ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদে আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর ছাত্রলীগ বেলা ১১টায় সান্তাহার শহরে বিক্ষোভ মিছিল করে। পরে শহরের ঘোড়াঘাট এলাকায় সান্তাহার-নওগাঁ সড়ক অবরোধ কের। তবে উপপরিদর্শক সিদ্ধার্থ সাহা ছাত্রলীগের অভিযোগ অস্বীকার করেছেন।