সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-ডুমুরিয়া সড়কে মহেন্দ্র গাড়ি চালুর দাবিতে গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডুমুরিয়া বাসস্ট্যান্ডে মহেন্দ্র মালিক-শ্রমিক-জনতার উদ্যোগে সড়ক আবরোধ করা হয়। মিনিবাস মালিক সমিতির দাবির মুখে ১০ দিন ধরে খুলনার ডুমুরিয়ায় তিন চাকার মহেন্দ্র গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকে পড়ে।  ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি