সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে অটোরিকশাচালকদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণিত বিভাগের শিক্ষার্থীরা। দোষী চালকদের শাস্তির দাবিতে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে প্রায় আধা ঘণ্টা তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীরা জানান, গত শুক্রবার রাতে শিক্ষার্থী চঞ্চল কুমার, ইয়াকুব আলী ও লিটনের সঙ্গে অটোচালকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই চালকসহ কয়েকজন মিলে শিক্ষার্থীদের মারধর করেন।