সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গৌরীপুর-হোমনা-বাঞ্ছারামপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে নিলখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই অবরোধ করা হয়। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, ইউএনও আহাম্মেদ জামিল, ওসি কামরুজ্জামান সিকদার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।