প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে তিন চাকার যান চলাচলের প্রতিবাদে ফরিদপুরের সব পথে গতকাল বেলা ১০টার দিকে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে পাঁচ ঘণ্টা পর বেলা সাড়ে তিনটা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়। সকাল ১০টা থেকে হঠাৎ করে সাধারণ শ্রমিকেরা সব পথে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তবে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বাস টার্মিনালে গিয়ে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন। ট্রাফিক সার্জেন্ট তুহিন লস্কর বলেন, বেলা তিনটার দিকে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামারুজ্জামান, ফরিদপুর সদরের সহকারী পুলিশ সুপার আমিনুর রহমানের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের সভা হয়। ওই সভায় জানানো হয়, ১৫-১৬ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মহাসড়কে তিন চাকার যান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।