সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন, মিছিল ও সড়ক অবরোধ করেছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীরা। তাঁরা গতকাল মঙ্গলবার শহরের খরমপট্টি এলাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে গৌরাঙ্গ বাজার চার রাস্তা মোড়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করা হয়। এ সময় পুলিশ বাধা দেয়। অবরোধের সময় মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী মনসুর নাদিম, আফরোজা সুলতানা ও ফয়সাল আহমেদ বক্তব্য দেন।