প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের টিলাগড় এলাকায় গতকাল দুপুরে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এমসি কলেজের দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সিলেট-তামাবিল সড়ক এক ঘণ্টা অবরোধ করেন। দুর্ঘটনা ও শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই সড়ক দিয়ে বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।