প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে সাবেক শিক্ষামন্ত্রী এস এইচ কে সাদেকের নামে গতকাল বৃহস্পতিবার একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। সাদেকের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের ত্রিমোহিনী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়। এ উপলক্ষে কেশবপুর পৌরসভার উদ্যোগে সকালে ত্রিমোহিনী মোড় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আসুস সামাদ বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াত ওই শিক্ষামন্ত্রীর সহধর্মিণী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও কেশবপুরের সাংসদ ইসমাত আরা সাদেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবীর প্রমুখ।