সড়ক চলাচলের উপযোগী করতে মন্ত্রীর আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সড়কগুলো চলাচলের উপযোগী করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাত দিনের সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন। গতকাল রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকা পরিদর্শন শেষে তিনি নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সালমা আক্তারকে এ সময় দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নরসিংদীর রাস্তা নিয়ে কেন আমার ভাবতে হচ্ছে? এ মন্ত্রণালয়ের সচিব এ এ এন সিদ্দিক ও প্রধান প্রকৌশলী এম ফিরোজ ইকবালের বাড়ি নরসিংদী। এ রাস্তা নিয়ে আমি আর ভাবতে চাই না। আজ থেকেই মেরামতের কাজ শুরু করা হোক। ’