প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাসমান ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে পান্থপথ (গ্রিন রোড) মোড় থেকে ফার্মগেট পর্যন্ত সড়কটি গতকাল রোববার ছোট গাড়ি চলাচলের জন্য খুলে দিয়েছে পুলিশ। এত দিন সড়কটির ফার্মগেট অংশের মুখের প্রায় পুরোটাই ভাসমান ব্যবসায়ীদের দখলে ছিল। গতকাল চতুর্থ দিনের মতো শেরাটন মোড় থেকে ফার্মগেট পর্যন্ত সড়কে যত্রতত্র পথচারী পারাপার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। গতকাল নিয়ম না মেনে সড়ক পার হওয়ায় বাংলামোটর ও ফার্মগেট এলাকায় ৬৪ জন পথচারীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস গতকাল বাংলামোটরে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ফার্মগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।