শরীয়তপুরের নড়িয়া উপজেলার সোনার বাজার এলাকায় গতকাল শনিবার বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ পুলিশের পাঁচ কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ডেপুটি স্পিকার শওকত আলী গতকাল বিকেলে ডিঙ্গামানিক শ্রীশ্রী সত্যনারায়ণ সেবামন্দিরের অনুষ্ঠান শেষে নড়িয়া উপজেলা সদরে ফিরছিলেন।