সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল মঙ্গলবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। তাড়াশ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গতকাল দুপুরে তাড়াশের বারুহাস থেকে তাড়াশ সদরগামী গাছের গুঁড়িবোঝাই একটি ভটভটি বিনোদপুরে পৌঁছায়। সেখানে গাড়ি হঠাৎ রাস্তার পাশের খাদে পড়লে ঘটনাস্থলেই চালক আবদুল হোসেন (৩০) মারা যান। এ ঘটনায় দুজন আরোহী আহত হন। একই সময়ে জেলার এনায়েতপুর থানার পাঁচিল বাসস্ট্যান্ড থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস খামারগ্রাম সিনেমা হল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে পড়লে ১৭ জন যাত্রী আহত হন।