প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আলমগীর হোসেন (৩০)। তিনি উপজেলার তেওতা গ্রামের সালামত আলী ছেলে ও পেশায় লেগুনার চালকের সহকারী। শিবালয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে লেগুনার চাকা মেরামত করছিলেন আলমগীর। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে তিনি মারা যান। শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।