প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় গত মঙ্গলবার রাতে পৃথক দুর্ঘটনায় ট্রাকচালকসহ দুজন নিহত হয়েছেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, রাত আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় উপজেলার রাগামারা এলাকায় বাসের চাপায় রিতা আক্তার (৬) নামের এক শিশু মারা যায়। সে তার বাবা আবুল হোসেনের সঙ্গে থেকে ভিক্ষা করত। তাদের বাড়ি শেরপুর জেলায়। এদিকে উপজেলার বগার বাজার এলাকায় থেমে থাকা একটি ট্রাককে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে চলন্ত ট্রাকের চালক সুমন মিয়া (৩০) নিহত হন। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি