সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একরামুল হক (৪১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ৭ নম্বর পলিপ্রয়াগপুর গ্রামের বাসিন্দা ছিলেন। একরামুল হক সকালে মোটরসাইকেলে করে উপজেলার জয়নগরে পল্লিবিদ্যুৎ কার্যালয়ে যান। বাড়িতে ফেরার পথে পৌর শহরের টাটাকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।