সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনী উপজেলার বুধহাটা-মৈশাডাঙ্গা সড়কের ধর্মতলা মোড়ে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিনচালিত নছিমন উল্টে রিপন হোসেন (১৯) নামের এক তরুণ নিহত হন। এ সময় নছিমনের যাত্রী ফিরোজ হোসেন (২০) আহত হন। রিপন আশাশুনীর মহাজনপুর গ্রামের ছিয়ামুদ্দীন আলীর ছেলে।