সড়ক দুর্ঘটনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপায় গতকাল বুধবার ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের আরোহী শিমুল হোসেন (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ভাটই পুলিশ ক্যাম্পের এসআই আবুল কাশেম জানান, দুধসর ডাকঘরের সামনে একটি তেলবাহী লরি দাঁড়িয়ে ছিল। সকাল নয়টার দিকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেল লরিটির পেছনে জোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী শিমুল হোসেন, কনা বেগম ও রোকনুজ্জামান আহত হন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে শিমুল মারা যান। শিমুল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পূর্ব আব্দালপুর গ্রামের আজগরের ছেলে।