প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় গতকাল সোমবার মুরগির বাচ্চা বহনকারী একটি ট্রাক পুকুরে পড়ে যায়। এতে প্রায় ২৪ হাজার বাচ্চা মারা যায়। গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, গাজীপুর নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে গত রোববার সন্ধ্যায় ট্রাকটি ২৩ হাজার ৪০০ মুরগির বাচ্চা নিয়ে পটুয়াখালীর উদেশে রওনা হয়। গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে মাহিলাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পুকুরে ডুবে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।