সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর হেতালিয়া বাঁধ ঘাট এলাকায় মহাসড়কে গতকাল শনিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় মা ও তাঁর শিশুসন্তানসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রথমে পটুয়াখালীর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে মা পূর্ণিমা রানী (৩৫) ও তাঁর সন্তান স্পর্শকে (৭) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পূর্ণিমা তাঁর সন্তান স্পর্শকে বিদ্যালয় থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক দিয়ে তাঁদের বাড়ি হেতালিয়ায় যাচ্ছিলেন। অটোরিকশাটি হেতালিয়া বাঁধ ঘাট এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে বরিশালগামী একটি বাস অটোরিকশার পেছন থেকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে যায়।