সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দোগাছী এলাকায় গতকাল সোমবার দুপুরে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন বাসের চালকের সহকারী মো. ফারুক (২৭)। মহাসড়কের শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, দুপুরে গ্রেট বিক্রমপুর পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে লৌহজংয়ে যাচ্ছিল। পথে লৌহজংয়ের দোগাছি এলাকায় পেছন থেকে চন্দ্র পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গ্রেট বিক্রমপুর পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এর সামনের অংশসহ অনেকখানি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ফারুক মারা যান।