সড়ক দুর্ঘটনা এখন জাতীয় দুর্ভাবনা: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি।
ওবায়দুল কাদের। ফাইল ছবি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা এখন জাতীয় দুর্ভাবনায় পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদ ও কড্ডার মোড়ে ব্ল্যাক স্পট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে। এই ব্ল্যাক স্পটগুলিতে দুর্ঘটনা রোধে একনেকে ১৬৫ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। দ্রুতই দরপত্র আহ্বানের মধ্য দিয়ে দুর্ঘটনা রোধে ব্ল্যাক স্পটগুলোর সংস্কারকাজ শুরু করা হবে।

এ সময় বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
পরে সিরাজগঞ্জে ঢাকা-বগ‌ুড়া মহাসড়কের আরও ১০টি ব্ল্যাক স্পট পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।