সড়ক দুর্ঘটনা নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক মনিরুজ্জামান শেখ জানান, গতকাল সকাল ১০টার দিকে সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া এলাকায় ঢাকাগামী মেঘালয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নরসিংদীগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেট কারের যাত্রী রফিকুল ইসলাম হাওলাদার (৪০) ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেট কারের চালকসহ আরও চার যাত্রী ও বাসের দুই যাত্রী আহত হন।