সড়ক দুর্ঘটনা রোধে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতায় শোভাযাত্রা ও গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা), এলজিইডি ও সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্টের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকাল ১০টায় রংপুর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় টাউন হলে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুর|