সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা জহিরুল আলম (৬৩) গত সোমবার রাতে মারা গেছেন। তিনি কসবা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জহিরুল আলমের পারিবারিক সূত্র জানায়, জহিরুল আলম গত ২২ জুলাই দুপুরে কসবা থেকে অটোরিকশাযোগে গ্রামের বাড়ি আকছিনা যাচ্ছিলেন। পথে টিআলী বাড়ির মোড়ে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাস তাঁর অটোরিকশাকে চাপা দেয়। এ সময় জহিরুল আলমসহ পাঁচজন অটোরিকশার যাত্রী আহত হন। গুরুতর আহত জহিরুল আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।