সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী তারা মিয়া (২২) গতকাল রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৫ জুলাই ময়মনসিংহ শহরে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছিলেন।
তারা মিয়ার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার পলাশতলী গ্রামে। তাঁর বাবার নাম মো. হুরমত আলী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, দুর্ঘটনার পর তারা মিয়ার পরিবার ও বন্ধুরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউ) ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।