সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় জিপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুর উদ্দীন (৪২) নামের এক ব্যক্তি নিহত ও আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।
নিহত নুর উদ্দীন মিরসরাই উপজেলার বালিয়াদি গ্রামের মৃত আবদুল হকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন রাষ্ট্রায়ত্ত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (উৎপাদন) আবুল খায়ের সরদার ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।