সড়ক দুর্ঘটনায় এসআইসহ দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন (৩৮) গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পুলিশ জানায়, জসিম কাউখালী থেকে মোটরসাইকেলে ঝালকাঠি যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে রাজাপুর উপজেলার ব্র্যাক মোড়ে একটি মাইক্রোবাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত বুধবার বিকেলে মহাসড়কের বাগরি স্থানে শ্যালো ইঞ্জিনচালিত টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজলু হাওলাদার (৬০) নামের এক ব্যক্তি নিহত হন।