সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার রামাচর এলাকায় দ্রুতগামী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত ছাত্রের নাম নুরুল ইসলাম (২৬)। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক বিভাগের ছাত্র এবং তাড়াশ উপজেলার মাধবপুর গ্রামের আহসান আলীর ছেলে। গতকাল শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, মহাসড়কটির ওই জায়গায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে।