সড়ক দুর্ঘটনায় কিশোর ও শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় গতকাল মঙ্গলবার বাসের চাপায় হিরু মল্লিক (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। একই দিন সকালে মাগুরা সদরের জাগলা ছোট ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি বলেন, গতকাল বেলা তিনটার দিকে উপজেলার পূর্ব সদরদী এলাকায় রাস্তা পার হচ্ছিল হিরু মল্লিক। এ সময় বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাগুরায় নিহত শ্রমিকের নাম মো. নজরুল ইসলাম (৪০)। পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ছোট ব্রিজ এলাকায় একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ওপর থাকা নজরুল ছিটকে পড়ে মারা যান।