সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দোলাইরপাড় এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আব্বাস রনি (১৪) নামের এক কিশোর মারা গেছে।
আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই কিশোর সদরঘাট থেকে যাত্রাবাড়ীগামী একটি হিউম্যান হলারের যাত্রী ছিল। তিনিও (রফিকুল) ওই হিউম্যান হলারের যাত্রী ছিলেন। বেলা একটার দিকে দোলাইরপাড় এলাকায় ওই কিশোর হিউম্যান হলারের জানালা দিয়ে মাথা বের করে। এ সময় একটি বাসের সঙ্গে মাথায় ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।