সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল হক গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জের তাড়াশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
জহুরুল হক (৫৫) কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়ার সদর হাসপাতাল এলাকার বাসিন্দা ও কুড়িগ্রাম ইটভাটা মালিক সমিতির সভাপতি। তিনি গতকাল বেলা তিনটার দিকে মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রাম থেকে রংপুর যাচ্ছিলেন। পথে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাশেরহাট এলাকায় পৌঁছালে একটি মিনিবাস তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ জাফর আলীসহ বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন। এদিকে গতকাল সকালে তাড়াশ উপজেলার মহিষলুটি-তাড়াশ সড়কের উলিপুরে ভাড়ায় চালিত দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী উপজেলার বিনোদপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।