সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কেন্দুল এলাকায় গতকাল শনিবার দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কেন্দুল গ্রামের নয়ন (৪২), মুনতাজ আলীর ছেলে মোহাম্মদ ফারুক (৩০) ও রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নূরে আলম সিদ্দিকী (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা বলেন, আমনুরা-গোদাগাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেলে করে কেন্দুলের দিকে যাওয়ার সময় সামনের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নূরে আলম ও ফারুক। আহত অবস্থায় নয়নকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর ট্রাকটিও সড়কের পাশে উল্টে যায়।