সড়ক দুর্ঘটনায় চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ রেলগেট এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গতকাল সোমবার একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। এ সময় মহাসড়কে প্রায় পৌনে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহত পিকআপের চালকের নাম মো. দুলাল (৪০)। আহত হয়েছেন তাঁর সহকারী কবির হোসেন (৪০) ও সুপারি ব্যবসায়ী মো. সুমন (৩৫)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।