সড়ক দুর্ঘটনায় চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে অলোক মণ্ডল (১৮) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গোপালগঞ্জ সদরের মাঝিগাতী ইউনিয়নের ছোট ডুমরাশুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কোটালীপাড়া থেকে বাগেরহাটগামী একটি ধানবোঝাই ট্রাক ডুমরাশুর এলাকায় এলে সেটির সামনের দিকের বাঁ পাশের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইকের ওপর পড়ে যায়। এতে অলোক ঘটনাস্থলেই নিহত হন। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল হক জানান, ট্রাকটি আটক করা হয়েছে।