সড়ক দুর্ঘটনায় ছাত্র ও ব্যবসায়ী নিহত
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভদ্রখালী মোড়ে গতকাল শনিবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই দিন মাগুরার শালিখা উপজেলায় বাসচাপায় খোকন দাস (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
আবু রায়হান ভদ্রখালী গ্রামের আবুল বাসার সরদারের ছেলে এবং ভদ্রখালী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। নিহত আবুল বাসারের চাচা আবুল হাসান বলেন, তাঁর ভাইয়ের একমাত্র ছেলে আবু রায়হান। সকাল ১০টায় সে বাইসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। ভদ্রখালী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার শতখালী বাজারের কাছে দুপুরে ঢাকা-কলকাতা বিআরটিসি বাসের নিচে চাপা পড়ে ব্যবসায়ী খোকন দাস (৪২) নিহত হন। শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বিআরটিসির ওই বাসটি কলকাতা থেকে ঢাকা যাওয়ার পথে েমাটরসাইকেল আরোহী খোকন দাসকে চাপা দেয়।