সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ওভারব্রিজ এলাকায় বাসের ধাক্কায় রিকশাচালকসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন রিকশাচালক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বান্দরছড়া গ্রামের মৃত জব্বর আলীর ছেলে আবদুল হালিম (৩০), যাত্রী কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামের শামসু মোল্লার ছেলে মো. জসিম উদ্দীন (২৮) ও নগরের ফয়’স লেক এলাকার কামাল উদ্দীন (২৮)।